
|
‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ সকাল
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক ইসলামের ইতিহাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, সম্মান ও ভালোবাসা মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহানবী (সা.)-এর প্রতি অবমাননাকর আচরণ কিংবা কটূক্তি মুসলিমদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। এ বিষয়ে শরিয়তের সঠিক অবস্থান জানা এবং আবেগের পরিবর্তে কুরআন-সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে বিষয়টি বোঝা জরুরি। এই প্রয়োজনকে সামনে রেখে তরুণ লেখক মুফতি মোস্তাক আহমাদ শফি রচনা করেছেন গবেষণামূলক গ্রন্থ ‘কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াসের আলোকে রাসূলের অবমাননাকারী শাতিমের বিধান‘। গ্রন্থটি কেবল আবেগনির্ভর কোনো আলোচনা নয়; বরং শাতিমের বিধানকে ইসলামী শরিয়তের মৌলিক দলিলের আলোকে বিশ্লেষণের একটি প্রয়াস। এতে কুরআন ও সুন্নাহর দলিল, ফিকহি আলোচনা, ইজমা ও কিয়াসের আলোকে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ফলে পাঠক শাতিমের বিধান, এর শরয়ি ভিত্তি এবং এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে একটি সুসংবদ্ধ ধারণা লাভ করতে পারবেন। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারমাধ্যমে ধর্মীয় অনুভূতি, নবীপ্রেম ও শরিয়তের বিধান নিয়ে নানা ধরনের আলোচনা ও বিতর্ক দেখা যায়। এ অবস্থায় আবেগের পাশাপাশি নির্ভরযোগ্য জ্ঞান ও দলিলভিত্তিক আলোচনা অত্যন্ত প্রয়োজন। সেই প্রয়োজন পূরণে ‘শাতিমের বিধান’ পাঠকের জন্য একটি তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ হিসেবে উপকারী হতে পারে। বইয়ের তথ্য বই: কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াসের আলোকে রাসূলের অবমাননাকারী শাতিমের বিধান লেখক: মুফতি মোস্তাক আহমাদ শফি প্রকাশক: প্রহর প্রকাশন পৃষ্ঠা: ১৪৪ মুদ্রিত মূল্য: ৩০০ টাকা প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬ বইটি বর্তমানে ইসলামি বইমেলার ১৪ নম্বর স্টল, আশরাফী বুক ডিপোতে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাবাজার কওমি মার্কেটের তৃতীয় তলায় প্রহর প্রকাশন, দোকান নম্বর ৬, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ ঠিকানা থেকেও বইটি সংগ্রহ করা যাবে। সরাসরি সংগ্রহের পাশাপাশি কুরিয়ারেও বই নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে রকমারি ও ওয়াফি থেকেও বইটি সংগ্রহ করা যাবে। যোগাযোগ: ০১৯১৮-৭০৬০৩৫, ০১৭৪৮-২০১৫৩১ আইও/ |