মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ
প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৬, ১১:১৯ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারাম তথা গ্র্যান্ড মসজিদের ধর্মীয় বিষয়ক উপপ্রধান হিসেবে অধ্যাপক ড. ফারিদ আল-গামদিকে নিয়োগ দিয়েছেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে তিনি মসজিদুল হারাম বিষয়ক প্রেসিডেন্সির ব্যবসায় উন্নয়ন কার্যক্রমও তত্ত্বাবধান করবেন।

ড. ফারিদ আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বও পালন করেছেন তিনি। শিক্ষা, প্রশাসন ও ধর্মীয় সেবাবিষয়ক কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্বে তিনি মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক কার্যক্রমের পাশাপাশি ব্যবসায় উন্নয়নসংক্রান্ত কার্যক্রম তদারক করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সেবা আরও উন্নত ও কার্যকর করা সম্ভব হবে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা উন্নত করতে সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে প্রশাসনিক কার্যক্রম ও দায়িত্ব বণ্টনে বিভিন্ন পরিবর্তন আনছে। নতুন এ নিয়োগও সেই ধারাবাহিকতার অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/