জমিয়তের শুরা অধিবেশন কাল, থাকছে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৬, ১১:১৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শুরা অধিবেশন আগামীকাল শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত হবে। অধিবেশনকে সামনে রেখে শুরার সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরার সব সদস্যকে সকাল ৯টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এক নির্দেশনায় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, শুরা অধিবেশনকে সফল, সুষ্ঠু ও ফলপ্রসূ করতে সদস্যদের সময়ানুবর্তিতা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ জন্য নির্ধারিত সময়ের আগেই সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, শুরার সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে অধিবেশনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

জমিয়তের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শুরা সদস্যদের মতামত ও আলোচনার মধ্য দিয়ে অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

এসএইচ/