মদিনায় মুফতি তাকী উসমানীর সঙ্গে শামায়েল নদভীর সাক্ষাৎ, হাদিসের ইজাজত লাভ
প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মদিনা মুনাওয়ারায় প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামিক স্কলার মুফতি শামায়েল নদভী। এ সময় মুফতি তাকী উসমানীর কাছ থেকে তিনি ইলমে হাদিসের ইজাজত লাভ করেছেন।

সাক্ষাৎকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে, মদিনার বরকতময় পরিবেশে এ সাক্ষাতে মুফতি তাকী উসমানী মুফতি শামায়েল নদভীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি তার কপালে চুম্বন করেন এবং তার ইলমি কাজের প্রশংসা করেন।

সাক্ষাতের একপর্যায়ে মুফতি তাকী উসমানী মুফতি শামায়েল নদভীকে ‘ফাতিহুল মুলহিদিন’ (নাস্তিকদের বিরুদ্ধে বিজয়ী) বলে সম্বোধন করেন এবং তার জন্য দোয়া করেন।

এ সাক্ষাৎকে দুই প্রজন্মের আলেমের মধ্যে ইলমি সম্পর্ক, শ্রদ্ধা ও স্নেহের এক সুন্দর মুহূর্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। বিশেষ করে মুফতি তাকী উসমানির কাছ থেকে মুফতি শামায়েল নদভীর হাদিসের ইজাজত লাভকে তার ইলমি জীবনের গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

মুফতি শামায়েল নদভী এ সাক্ষাৎকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/