
|
যাত্রাবাড়ী মাদরাসায় চলছে ‘খোলাফাদের মজলিস’
প্রকাশ:
০৩ অক্টোবর, ২০২৬, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ‘খোলাফাদের মজলিস’। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ বিশেষ মজলিসে প্রধান অতিথি ও আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছেন সংগঠনটির আমির মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। সকাল থেকে চলমান এ মজলিসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দায়িত্বশীল ও খোলাফাগণ অংশগ্রহণ করছেন। এতে দীনি ও আত্মশুদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আইও/ |