শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোড় ২৪ অক্টোবর
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৬, ১১:২৪ দুপুর
নিউজ ডেস্ক

আল আমীন বিন সাবের আলী

শরীয়তপুরের নড়িয়ায় খানকায়ে হাফেজ্জী হুজুর রহ. নশাসনের উদ্যোগে আগামী ২৪ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে বার্ষিক ইসলাহী জোড়। সকাল ৯টা থেকে শুরু হয়ে মাগরিবের আগ পর্যন্ত চলবে এ আয়োজন।

খানকায়ে হাফেজ্জী হুজুর রহ., খান মঞ্জিল, সরদার কান্দি, নশাসন, নড়িয়া, শরীয়তপুরে এ ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ইফতিতাহী বয়ান ও মুজাকারার মাধ্যমে ইসলাহী জোড়ের কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলী মাশক, সূরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিম অনুষ্ঠিত হবে। সবশেষে খানকার শাইখ ও নাযেম হজরত আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী এর আখেরি দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

ইসলাহী জোড়ের সভাপতিত্ব করবেন খানকায়ে হাফেজ্জী হুজুর রহ. নশাসনের নাযেম, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া শান্তিধারা মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.-এর দীর্ঘদিনের সোহবতপ্রাপ্ত খলিফা পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী । তিনি মুহিউস সুন্নাহ শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান-এর খলিফা ও শায়খে যাত্রাবাড়ী।

এ ছাড়া ইসলাহী জোড়ে শরীয়তপুর জেলার স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য ওলামা ও পীর-মাশায়েখগণ নসিহত পেশ করবেন।

আয়োজকদের পক্ষ থেকে ইসলাহী জোড়ে সারা দেশের ধর্মপ্রাণ মানুষকে সবান্ধবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে আয়োজনের সার্বিক সফলতা ও প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

স্থান: খানকায়ে হাফেজ্জী হুজুর রহ., খান মঞ্জিল, সরদার কান্দি, নশাসন, নড়িয়া, শরীয়তপুর।

সময়: সকাল ৯টা থেকে মাগরিবের আগ পর্যন্ত।

সার্বিক যোগাযোগ:

০১৬৭২-৯১৫৭৫৬ (নাযেম সাহেব)

০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহীম খলীল শরিয়তপুরী)

০১৯৩৩-৫৮১৮০০ (আল আমীন বিন সাবের আলী)

আইও/