
|
জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা
প্রকাশ:
০৪ অক্টোবর, ২০২৬, ০৫:২১ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে মুসলিম এক ছাত্রীকে বোরকা পরতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে ওই ছাত্রী তীব্র আপত্তি জানিয়েছেন। তার ভাষ্য, এমন শিক্ষা ও সংস্কৃতি তিনি গ্রহণ করতে পারেন না, যা তার পর্দা পালনের অধিকার কেড়ে নেওয়া কিংবা তার ঈমানকে দুর্বল করার চেষ্টা করে। ছাত্রীটি বলেন, শিক্ষা গ্রহণ করা তার অধিকার। তবে ধর্মীয় বিশ্বাস ও পোশাকের বিষয়ে তার ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা উচিত নয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রীকে বোরকা পরতে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্র: ইউএনএ নিউজ আইও/ |