
|
অসুস্থ কুয়েত শাখার নেতাকে দেখতে হাসপাতালে খেলাফত মজলিসের নেতারা
প্রকাশ:
০৭ অক্টোবর, ২০২৬, ১০:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন খেলাফত মজলিস কুয়েত শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইনকে দেখতে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ অক্টোবর) মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীসহ কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ মাওলানা আকরাম হোসাইনের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে দোয়া করেন। আইও/ |