বাহাদুরপুর দরবারে পাকিস্তানি আলেমদের প্রতিনিধি দল
প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৬, ০৩:৪১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে তাবলিগ জামাতের দাওয়াতি সফরের অংশ হিসেবে পাকিস্তানের একদল আলেমে দীন ঐতিহাসিক বাহাদুরপুর দরবার সফর করেছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে তাঁরা উপমহাদেশের ইসলামি আন্দোলনের ঐতিহাসিক ব্যক্তিত্ব হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর স্মৃতিবিজড়িত বাহাদুরপুর দরবারে মেহমান হিসেবে আগমন করেন।

সফরকালে তাঁরা বাহাদুরপুর আস্তানার পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা তাঁর মেহমানদারি গ্রহণ করেন এবং দ্বীনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে পাকিস্তানি আলেমরা জামিয়া মাদানিয়া শরীয়াতিয়া দারুল উলুম বাহাদুরপুর কওমি মাদরাসা পরিদর্শন করেন। তাঁরা মাদরাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং মাদরাসার অগ্রগতি ও সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন।

সফরের শেষ পর্যায়ে পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানের কাছ থেকে দোয়া গ্রহণ করে তাঁরা বাহাদুরপুর আস্তানা থেকে বিদায় নেন।

এ সময় দীনি সফর ও দাওয়াতি মেহনতের সফলতা কামনা করে তাদের জন্য দোয়া করা হয়।

আইও/