ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আগামী ১০ অক্টোবর খতমে নবুয়ত সম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ অক্টোবর শনিবার বিকেল ৩টায় ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান (পীর সাহেব নেছারাবাদ দরবার)।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল গফফার খান (শায়েখে গালুয়া), মাওলানা আবদুর রহিম খান (পীর সাহেব গালুয়া), মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী (পীর সাহেব কারীমপুর), মুফতি আইয়ুব খান ও মাওলানা রাকিবুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সম্মেলনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সম্মেলনে সর্বস্তরের তৌহিদি জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, সম্মেলনে সভাপতিত্ব করবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল গফফার খান (শায়েখে গালুয়া)। সঞ্চালনা করবেন সংগঠনের জেলা শাখার সেক্রেটারি ও ফয়জুল উলুম কওমি মাদরাসা, ধারাখানার মুহতামিম মুফতি আইয়ুব খান।

এসএইচ/