
|
বিবি খাদিজার (রা.) বিয়ে
প্রকাশ:
০৮ অক্টোবর, ২০২৬, ০৫:৪০ বিকাল
নিউজ ডেস্ক |
|| শরিফ হাসানাত || আল-আমীনের সততা গুণ খাদিজা যেই শোনেন, মুগ্ধ হয়ে পাখির মতো প্রণয়-বাসা বোনেন। ব্যবসাতে তাঁর সততা দেখে বাড়ল প্রীতি আরও, এমন মানুষ মক্কা জুড়ে জুটবে ভাগে কারও?
পাঠান তাঁকে দূর সিরিয়ায় কাঁধে ব্যবসার ভার, নবীর ছোঁয়ায় বরকত এলো লাভ হলো বারবার। মায়াসারা কিসসা শোনায় নবীর আচরণের, বুঝলেন তবে খাদিজা ওই তিনিই শ্রেষ্ঠ নরের।
বিয়ের প্রস্তাব পাঠান তিনি হৃদয় গলা সুরে, চাচা তালিব রাজি হলেন তাঁর বাগদানের নূরে। পঁচিশ বছর যুবক নবীর রূপ ও গুণের জন্য, চল্লিশ বছর বয়স বিবির, খাদিজা হয় ধন্য।
ধন ও দৌলত দিলেন সঁপে নূর নবীজির পায়ে, দীন ইসলামের প্রথম চাদর জড়ালেন তাঁর গায়ে। হেরার গুহার কঠিন দিনে ওহী যখন এলো, ভয়ার্ত সেই নবীর পাশে বিবির সঙ্গ পেলো।
গা জড়িয়ে দিলেন চাদর অভয় দিলেন মুখে, বলেন বিবি, আল্লাহ মহান রাখবেন সদা সুখে। প্রথম মুসলিম হয়ে তিনি ধন্য জীবন তাঁরই, নূর নবী আর খাদিজার ওই কিসসা ভুলতে পারি?
এসএইচ/ |