
|
জমজম পানির ফজিলত
প্রকাশ:
১৩ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭ রাত
নিউজ ডেস্ক |
জমজম কূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক থুথুর বরকত عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى زَمْزَمَ، فَنَزَعْنَا لَهُ دَلْوًا، فَشَرِبَ، ثُمَّ مَجَّ فِيهِ، ثُمَّ أَفْرَغَهُ فِي زَمْزَمَ، ثُمَّ قَالَ: «لَوْلَا أَنْ تُغْلَبُوا عَلَيْهَا لَنَزَعْتُ بِيَدِي হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমজম কূপের নিকট আগমন করলেন। আমরা তাঁর জন্য কূপ থেকে এক বালতি পানি তুলে আনলাম। তিনি সেই পানি পান করলেন। এরপর বালতির পানিতে কুলি করে তা পুনরায় জমজম কূপে ঢেলে দিতে বললেন। অতঃপর তিনি ইরশাদ করলেন, “যদি আশঙ্কা না করতাম যে, লোকেরা তোমাদের ওপর (জমজমের পানি উত্তোলনের ক্ষেত্রে) প্রাধান্য বিস্তার করবে, তবে আমি নিজ হাতেই এ কূপ থেকে পানি তুলে পান করতাম।” (মুসনাদে আহমদ) এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক থুথু জমজমের পানিতে মিশে যাওয়ার সৌভাগ্য লাভ করেছিল। ফলে জমজমের বরকত ও পবিত্রতার সঙ্গে নবীজীর মুবারক স্পর্শের বরকতও যুক্ত হয়েছে। একই সঙ্গে এ হাদিসে জমজমের পানি উত্তোলন ও হাজিদের সেবার মর্যাদার দিকেও ইঙ্গিত করা হয়েছে। মূল: মাওলানা আব্দুর রহমান কাওসার মাদানী |