মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৭:২৫ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে দিল্লিতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতারা এক বৈঠকে মিলিত হয়েছেন। প্রখ্যাত মুসলিম স্কলার মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানির নেতৃত্বে মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে শিখ, জাঠ, গুজ্জরসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা অংশ নেন।

বৈঠকে দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সম্মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়া এবং এ লক্ষ্যে একটি অভিন্ন মঞ্চ গঠনের বিষয়ে ঐকমত্য হয়।

অংশগ্রহণকারীরা বলেন, পারস্পরিক মতপার্থক্য ও জাতপাতের বিভেদ পেছনে ফেলে দেশের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্য অর্জনে তাঁরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/