
|
দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৭, রোববার থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগ (ইদারায়ে শুউনে তালিম) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ শাবান ১৪৪৮ হিজরি থেকে শুরু হয়ে ১৯ শাবান পর্যন্ত চলবে বার্ষিক পরীক্ষা। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিয়মিত ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পড়াশোনার বাইরের অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়িয়ে শিক্ষার প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে শিক্ষার্থীদের বেশি বেশি মুতালাআ (অধ্যয়ন) ও তাকরার (পাঠ পুনরাবৃত্তি) করতে হবে। একই সঙ্গে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পাঠ্যবিষয়ের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের সচিব (নাযেমে মজলিসে তালীমি)। আইও/ |