সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

‘রাসুলুল্লাহ সা.-এর রাষ্ট্রচিন্তা ও সমকালীন বিশ্ব’  প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় সিরাত সম্মেলন ও সিরাত গবেষক সংবর্ধনা-২০২৬ আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

আগামী ৭ নভেম্বর, শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে দেশের বিশিষ্ট আলেম, সীরাত গবেষক ও শিক্ষাবিদরা অংশ নিয়ে রাসুলুল্লাহ সা.-এর রাষ্ট্রচিন্তা, আদর্শ ও সমকালীন বিশ্বের প্রেক্ষাপটে সীরাতের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানে সিরাত গবেষণায় অবদান রাখা গবেষকদের সংবর্ধনা দেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে রাসুলুল্লাহ সা.-এর জীবনাদর্শ, রাষ্ট্রচিন্তা ও মানবতার মুক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আইও/