বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৩ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে আয়োজন এবং টঙ্গী ইজতেমা ময়দানের ব্যবহার নিয়ে প্রেস ব্রিফিং করবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড সবুজগারী পয়েন্টে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

দেশের শীর্ষ মুরুব্বি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে আয়োজিত এ ব্রিফিংয়ে ২০২৫ সাল থেকে সাদপন্থীদের বিষয়ে প্রযোজ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৬৪ জেলা থেকে শীর্ষস্থানীয় আলেম-ওলামার উপস্থিতিতে বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য তুলে ধরতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ আমন্ত্রণ জানিয়েছেন।

আইও/