
|
মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক মালয়েশিয়ার কেলাংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনটিতে যোগ দেন অনেক প্রবাসী। একই দিন দায়িত্বশীলদের মতবিনিময় সভায় মাওলানা আব্দুস শহীদকে সভাপতি ও মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কেলাং স্টেট শাখা কমিটি গঠন করা হয়। সমাবেশে প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ও নতুন সদস্যদের যোগদানকে মালয়েশিয়ায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এ সময় প্রবাসীদের মধ্যে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসার। এ ছাড়া স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাওলানা মামুনুল হক গত ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। সফর শেষে আগামী ২৬ অক্টোবর রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এমএম/ |