সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৩:১৮ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে দেশজুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। এসব অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এবং বিবৃতিতে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের দেশটির প্রচলিত আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বৈধ আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত কাগজপত্র হালনাগাদ রাখা এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 এমএম/