
|
সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
প্রকাশ:
২৬ অক্টোবর, ২০২৬, ০২:১১ দুপুর
নিউজ ডেস্ক |
সৌদি আরবে বজ্রপাতে আবু বকর সিদ্দিক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত আবু বকর সিদ্দিক (২৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুলের ফরিদুল আলমের ছেলে। নিহত আবু বকরের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবে কাজ করতে যায়। সৌদি আরবের মদিনা শহরের আল উলা নামক এলাকায় একটি খেজুর বাগানে সে কাজ করত। রোববার রাতে খবর আসে, ওই খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাত হলে আবু বকর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তাদের পরিবারে দুই ভাই, দুই বোনের মধ্যে আবু বকর তৃতীয় সন্তান। তরুণ এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এমএম/ |