গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ বিকাল
নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আবারও ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা।

খবর পেয়ে কোনাবাড়ির মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, ‘আমরা বিকাল ৫টা ৫৫ মিনিটে আগুনের খবর পাই।

পরে আমাদের স্টেশন থেকে দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

এসএইচ/