আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৩:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

যশোরের মণিরামপুরে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল। বৃহস্পতিবার আসর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর রোববার বাদ ফজর আখেরি বয়ান ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম ও মাশায়েখগণ দ্বীনি নসিহত পেশ করবেন। পাশাপাশি অজু, নামাজ, কুরআন তিলাওয়াতসহ দ্বীনের জরুরি বিষয়গুলোতে আমলি মশক ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নিয়ে বিশেষ মজলিস অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শনিবার বিকেল ৩টা থেকে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ বয়ানের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতবদ্ধভাবে এ মাহফিলে অংশ নেবেন। দ্বীনি শিক্ষা অর্জন, আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তনের প্রত্যাশায় প্রতিবছর এ মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আত্মশুদ্ধি ও দ্বীনি নসিহতের ধারাবাহিকতায় মাসনা মাদরাসার এ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের আহ্বান, সবাই জামাতবদ্ধভাবে মাহফিলে শরিক হয়ে দ্বীনি শিক্ষা অর্জন ও আমলি জীবনের উন্নয়নে ভূমিকা রাখবেন।

মাহফিলের সময়সূচি একনজরে
- শুরু: ৫ নভেম্বর, বৃহস্পতিবার, আসর থেকে
- কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকদের মজলিস: ৬ নভেম্বর, শুক্রবার, সকাল ১০টা–১১টা
- উলামায়ে কেরামের উদ্দেশে বয়ান: ৭ নভেম্বর, শনিবার, বিকেল ৩টা
- সমাপনী: ৮ নভেম্বর, রোববার, বাদ ফজর আখেরি বয়ান ও দোয়া
স্থান: মাসনা মাদরাসা, মণিরামপুর, যশোর।

এসএইচ/