আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০২:০১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় আমীরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুফতি আবুল হাসান। এ সময় তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর দোয়া নেন।

সাক্ষাৎকালে সংসদে দেওবন্দের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরায় মুফতি আবুল হাসানকে ধন্যবাদ জানান আমীরে হেফাজত। একই সঙ্গে দ্বীনি ঐতিহ্য, কওমি অঙ্গনের অবদান ও ইসলামী শিক্ষার ইতিহাস যথাযথভাবে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তাঁরা।

এ সময় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী মুফতি আবুল হাসানকে বিভিন্ন বিষয়ে নসীহত ও দিকনির্দেশনা দেন এবং তাঁর জন্য দোয়া করেন। পাশাপাশি নিজের সম্পাদিত একটি বই সংসদ সদস্যকে উপহার দেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও দোয়ার মধ্য দিয়ে সাক্ষাৎটি সম্পন্ন হয়।

 এমএম/