
|
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৬, ০২:০০ দুপুর
নিউজ ডেস্ক |
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহাম (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই এলাকার আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল রিহাম। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইও/ |