
|
ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলনে অতিথি যাঁরা
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০৯:০৯ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক উপমহাদেশের প্রখ্যাত দুই ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী ও আমিরে মিল্লাত মুফতি আবুল কাসেম নোমানীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন। আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর (সোম থেকে বুধবার) রাজধানীর ঐতিহাসিক ধূপখোলা মাঠে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে পাকিস্তানের জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী প্রথম দিন উপস্থিত থাকবেন। শেষ দিন অংশ নেবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আমীরে মিল্লাত মুফতি আবুল কাসেম নোমানী। এ ছাড়া উপমহাদেশের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সম্মেলনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের মেওয়াতের মাদরাসা ফয়জুল উলুমের মুহতামিম মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতী, পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ খালিদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা মুহাম্মদ হানিফ জালন্ধরী, আন্তর্জাতিক তেহরিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আমির মাওলানা ইলিয়াস গুম্মান এবং ভারতের মাদরাসায়ে মাদানিয়া তালিমুল কুরআনের মুহতামিম মাওলানা সায়্যিদ আয়হার মাদানী। এ ছাড়া পাকিস্তানের মাওলানা আওরঙ্গজেব ফারুকী, ভারতের দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী ও মাওলানা হুসাইন আহমেদ পালনপুরী, করাচির মুফতি হাসান উসমানী এবং ইসলামাবাদের মাদরাসায়ে নাদীমুল কুরআনের মুহতামিম মুফতি সায়্যিদ ফয়সাল নাদীম শাহ সম্মেলনে উপস্থিত থাকবেন। দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে আমন্ত্রিত রয়েছেন মাওলানা নূরুল ইসলাম আদিব, মাওলানা আবদুল হামীদ পীর সাহেব মধুপুর, মুফতি আব্দুল মালেক, মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মুফতি জাফর আহমেদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা আবুল হাসান রংপুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা নূরুল ইসলাম অলিপুরীসহ আরও অনেকে। সম্মেলনে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। তিন দিনব্যাপী এ মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুছ। আইও/ |