
|
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
ফেনী প্রতিনিধি জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৫৮ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দাগনভূঞা আশরাফুল উলুমের মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামেয়া এমদাদিয়া ফেনীর শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফেনী শহরের দাউদপুর সুইমিংপুল সংলগ্ন এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত ‘জেলা ওলামা-মাশায়েখ সম্মেলন ২০২৬’-এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফী আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন। জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও প্রখ্যাত ফকিহ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফরীদ উদ্দিন আল মোবারক, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফী, কেন্দ্রীয় সহ-কওমি মাদরাসাবিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মারকায ওমর (রা.) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এবং কমিটমেন্ট রিয়েলিটি মলিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা একরামুল হক ভূঁইয়া। ঘোষিত কমিটিতে আটজনকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন মাওলানা আবুল কাসেম, মাওলানা সালমান বিন মানসুর, মাওলানা আবদুল হালিম, মাওলানা যোবায়ের হোসেন, মুফতি আবদুল কাইয়ুম সোহাইল, মাওলানা আতাউল্লাহ, মুফতি কাসেম নোমানী ও মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আবদুর রহমান গিলমান। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নূরুল্লাহ নূরী, হাফেজ মাওলানা আবদুল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা মহিউদ্দীন ইউসুফ, মাওলানা ইয়াছিন, মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা আবুল খায়ের মাসুম, মাওলানা কামাল উদ্দিন জাহানপুরী ও মাওলানা নাছির উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা তৈয়ব সুলতানী। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সুলাইমান ও মুফতি সালাহউদ্দীন আইয়ুবী। এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মাওলানা আতিকুল্লাহ আল মামুন, সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি আহমদ উল্লাহ ফুয়াদ, দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সহদাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রহমান জামি, শরিয়াহবিষয়ক সম্পাদক মুফতি ইউসুফ, ফতোয়াবিষয়ক সম্পাদক মুফতি মুমিনুল্লাহ এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারবিষয়ক সম্পাদক হয়েছেন মুফতি জিয়াউর রহমান ফারুকী। কমিটিতে জেলার বিভিন্ন মসজিদ, কওমি ও আলিয়া মাদরাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করে মসজিদ, গণশিক্ষা, মহিলা মাদরাসা, ওলামা কল্যাণ, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও খেদমতে খালকসহ বিভিন্ন বিভাগে সম্পাদকমণ্ডলী ও সদস্য নির্বাচন করা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য দায়িত্বশীল ও সদস্যদের মধ্যে রয়েছেন মাওলানা শহিদুল্লাহ মিয়াজী, মাওলানা ওসমান গণী আশেকী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবদুর রশিদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি আবদুল্লাহ আল ফুয়াদ, প্রিন্সিপাল মাওলানা নূরুল করিম, মাওলানা ইসমাঈল সাঈদ, মুফতি আবদুর রহিম ফারুকী, মুফতি উবায়দুল্লাহ জুনায়েদ ও মুফতি আনিসুল হক প্রমুখ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ফেনী জেলার আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি জেলার ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে। আইও/ |