অনুতাপে ভরা অন্তর
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০১:২১ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

তাওবা তাওবা করি আমি গুনাগার 
ক্ষমা করো আমার‌ই শত পাপাচার।
রহমান রহিম তুমি পরোয়ার দিগার 
তোমার দয়া ছাড়া দু'কূল‌ই আঁধার। 
দিনে রাতে শিরিক বেদাতে মশগুল
জীবন ভরে আমি কত করেছি ভুল।
জেনে না জেনে জমেছে পাপরাশি
হেঁটেছি দুর্বৃত্ত দুরাচারে পাশাপাশি।
অন্যায় অপরাধ করেছি বেশুমার।
তাওবা তাওবা করি আমি গুনাগার 
ক্ষমা করো আমার‌ই শত পাপাচার।
অবিরাম অপরাধ অন্যায় সীমাহীন 
হেলায় হারিয়েছি যে আল্লাহর দ্বীন।
সময়ের কাজ সময়ে না করে আজ
অনুতাপে ভরা অন্তর কান্না সলাজ।
হে রব পার করো এ পাপের পাহাড়।
তাওবা তাওবা করি আমি গুনাগার 
ক্ষমা করো আমার‌ই শত পাপাচার।
রহমান রহিম তুমি পরোয়ার দিগার 
তোমার দয়া ছাড়া দু'কূল‌ই আঁধার।

আইও/