গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০২:২৩ দুপুর
নিউজ ডেস্ক

কেএম সুহেল আহমদ, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

‘শিক্ষার আলোয় উজ্জ্বল হোক আমাদের সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে সিলেটের চন্দরপুর, গোলাপগঞ্জের বনগ্রাম কালিডোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫নং বুধবারী বাজার ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় দুটি বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সকালে প্রথমে গণিত এবং এরপর অনুষ্ঠিত হয় ইংরেজি পরীক্ষা।

আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রথমার্ধের পরীক্ষা পরিদর্শন করেন ৫নং বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রাস্টি সেলিম উদ্দীন আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ফারুক, বুধবারী বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনাম উদ্দিন, মাস্টার ফারুক উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীক্ষা সচিব জায়দা বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন পরীক্ষার সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম লিপন, শিক্ষক মাহমুদুর রহমান, নাসির উদ্দিন, মামুন উদ্দীন, জুবের আহমদ, জামিল আহমদ, শাহরীয়ার, সুমিত্র বিশ্বাস ও শিক্ষিকা রিমা বেগম, জহির উদ্দিন, সমাজকর্মী জাকির হোসেন বুলবুল, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, সাবেক মেম্বার সফিক উদ্দিন, মেম্বার হেলাল উদ্দিন খাঁন, হিফজুর রহমান, সাবেক মেম্বার এম. শাব্বির আহমদ প্রমুখ।

পরীক্ষা চলাকালীন হল পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন আল এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের বাংলা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক রাসেল বিশ্বাস, সিনিয়র শিক্ষক আতাউর রহমান ভূইয়া ও শিক্ষক আবুল কালাম আজাদ। আল এমদাদ ডিগ্রি কলেজ চন্দরপুরের কম্পিউটার কাম অপারেটর মো. আবুল কালাম আযাদও দায়িত্ব পালন করেন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছাব্বির আহমদ ও ৬নং ওয়ার্ড মেম্বার জাহেদুর রহমান মৌলা।

আইও/