মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা বিশিষ্ট আলেম মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে গিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি মাওলানা ড. শোয়াইব আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দোয়া করেন।

আইও/