
|
ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৬, ০৬:১১ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক আহমেদ তিবি। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম রাজনীতিক পার্লামেন্টের এ পদে দায়িত্ব পেলেন। সোমবার (১৬ নভেম্বর) নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার। আহমেদ তিবি তা'আল পার্টির শীর্ষ নেতা এবং জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক তৈরি হলো। এদিকে ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান পার্লামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে কমিটির বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাম) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। নির্বাচনে জোট দুটি পার্লামেন্টে মোট ১৯টি আসন পায়। এর ধারাবাহিকতায় এবার ডেপুটি স্পিকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আহমেদ তিবি। এসএইচ/ |