ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মারা গেছেন এক ইমাম, তার এক ছেলে ও এক মেয়ে। জানাযা শেষে পাশাপাশি কবরে শায়িত হলেন তারা। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রাও।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে একসঙ্গে তিনজনের জানাজা শেষে দাফন করা হয়।
পোড়াকান্দলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল হক বলেন, ‘আমাদের এলাকায় এমন হৃদয়বিদারক ঘটনা আর দেখিনি। একইসঙ্গে এক পরিবারের তিনজনকে দাফনের দৃশ্য আসলেই অসহনীয়।’