মোঃ সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় গোসল করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের তিন নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সুতারকান্দা গ্রামে একটি খালে গোসল করা নিয়ে অনিক মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী লিয়াকত মাতুব্বরের কথা-কাটাকাটি হয়। এ সময় অনিককে চড় থাপ্পড় ও মারধর করা হয়। এরই জেরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে সুরু মাতুব্বর (৮৫), ইমারত মাতুব্বর (৩৫), লিয়াকত মাতুব্বর (৩৭), রিতু আক্তার (২৭), সবজান বেগম (৬৫), রাবেয়া বেগম (২৫), অনিক (১৫), আমà