নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ঘাটে নদীর পাড় থেকে গাছ উপড়ে পড়ে নৌকা ডুবে নিখোঁজের একদিন পর নিখোঁজ সজিব জলদাসের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সজিব উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে বাড়ির জনার্দন জলদাসের ছেলে। তিনি পেশায় নুরসুন্দর ও কন্যা সন্তানের জনক ছিলেন।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছারপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত কিছু দিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়। এরপর থেকে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর সংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দà