বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সুনামগঞ্জে রিভলবারসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে একটি রিভলবারসহ মোহাম্মদ আব্দুল সিদ্দিক (২৪) নামে এক যুবক আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ইদুকোনা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আব্দুল সিদ্দিক ইদুকোনা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ইদুকোনা বাজার এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ আব্দুল সিদ্দিককে ১টি রিভলবারসহ আটক করা হয়।