বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে চবিয়ানদের খিচুড়ি পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অক্টোবরের বৃষ্টি ভেজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খবর এলো নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগ সব হলগুলো দখল করে রেখেছিলো। ওরা হল ছেড়ে পালানোর পর মেধার ভিত্তিতে দেওয়া হয়েছে হলের সিট বরাদ্দ। বলছিলাম বৃষ্টি ভেজা বৃহস্পতিবারের কথা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪৭ তম ব্যাচ (২০২০-২১ সেশন)। আমাদের অ্যাটাচমেন্ট শহিদ সোহরাওয়ার্দী হলে। রাতে এশার পর হুট করে গ্রুপে নক করলো ব্যাচের সিআর সোহান। আলোচনা চলছিলো, ছাত্রলীগ মুক্ত বৃষ্টি ভেজা সোহরাওয়ার্দী হলে খিচুড়ি পার্টি হলে কেমন হয়? যেই বলা সেই কাজ। এক ডাকে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে হাজির ১৯ জন। কবি সুজন খুব ভালো রান্না করতে পারে। শুরু হলো মুরগি দিয়ে খিচুড়ি রান্না।