এনএ সাগর, কক্সবাজার
কক্সবাজার জেলাজুড়ে চিকিৎসাসেবায় আবারও বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। লাখ লাখ স্থানীয় ও রোহিঙ্গার জন্য বিশ্বব্যাংকের প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এর আগে গত ৩০ জুন প্রকল্পে অর্থ বরাদ্দ না থাকায় কক্সবাজারের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে জনবল প্রত্যাহারের চিঠি দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে পরে ১ জুলাই এসব প্রকল্প ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় বিশ্বব্যাংক।
সেই হিসেবে পরের ছয় মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প চালু রাখার কথা থাকলেও ৩০ সেপ্টেম্বর ফের অর্থ বরাদ্দ না থাকার কারণ দেখিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় প্à¦