‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিসা দূষণ প্রতিরোধে পটুয়াখালীর কুয়াকাটায় সচেতনতামূলক র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। র্যালিটি কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইয়ুথ নেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।