কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে তারাই ফ্যাসিষ্ট রুপে আবির্ভুত হয়েছে। এদেশের মানুষ আট কোনো স্বৈরাচার কে ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, দ্বিতীয় কোনো স্বৈরাচারের জন্ম যেনো এ বাংলায় হতে না পারে সে জন্য পীর সাহেব হুজুর চরমোনাই প্রস্তাবিত সংখ্যাপুনাতিক হার তথা PR পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। টেকসই রাষ্ট্র গঠনে PR পদ্ধতির বিকল্প নেই।