নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ (অক্টোবর) উপজেলা জাতীয়তাবাদী যুবদল রাণীনগর শাখার আয়োজনে এছাহক টাওয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পের মাধ্যমে অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষদের চিকিৎসা সেবা, বিনামূলে ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবা গ্রহণ করা বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা।
এসময় উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সাবেক সভাপতি এস,এম, আল ফারুক জেমস, যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও তার à