বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

লে. কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে বলেন, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট ঝি