-সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সোমবার (১১ নভেম্বর) ‘সাধারণ আলেম সমাজ’ ইউসুফ আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবী পেশ করে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, "সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ডে সাধারণ আলেম সমাজ উদ্বিগ্ন। জুলাই গণঅভ্যুত্থানে দেশের জনগণ যে ন্যায়বিচার, জবাবদিহিতা, অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নীতির দাবি জানিয়েছিল, তা বর্তমান সরকারের পদক্ষেপে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বিশেষ করে উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে জুলাই অভ্যুত্থানের অংশীজনদের সাথে পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হচ্ছে না বলে আমরা মনে করি। এমনকি কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অভ্যুত্থানের অংশীà