শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

নবাবগঞ্জে বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগ, যুবলীগ সহ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৪ মে ) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ভোর পর্যন্ত  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

গ্রেফতারকৃতরা হলেন, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রিপন চন্দ্র রায়(৩২),যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব(২৪),প্রচার সম্পাদক কামরুজ্জামান(২৫), ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল বাশার রানা(৪১), গোলাপগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি   আব্দুস ছগির (৫৪), নবাবগঞ্জ উপজেলা আ.লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী  প্রিন্স (৫২)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য  আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ