বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্য বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে বন্ধুর মৃত্যুর ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ কে এম শামীম ওসমানের নাম উল্লেখ করে মামলা করেছেন এক ভুক্তভোগী যুবক। ঘটনার পর প্রায় দশ মাস পর আহত হয়ে বেঁচে ফেরা এই যুবক বন্ধু হত্যার অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন।

মামলার এজাহারে দেড়শ থেকে দুইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ২২ মে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

বাদী আব্দুল হামিদ চৌধুরী জানান, ২০২৪ সালের ১৩ জুলাই তিনি ও তার বন্ধু সুহেল আহমদ (২১) সিলেটের বিয়ানীবাজার থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকায় টাইলসের কাজ করতে আসেন। তারা ‘সুপিরিয়র ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানে কাজ শুরু করেন এবং প্রিয়ম নিবাস (ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স)-এর ২য় à¦