বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতির মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে বগুড়া-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহীনুজ্জামান।
নিহতরা হলেন- মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম।
জানা যায়, মছিরন বেগম গড়মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থানে অবস্থিত গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করতেন, তবে তারা নির্দিষ্ট কোনো হোটেলের কর্মী ছিলেন না।
এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল