বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের শঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে গত দুই দিন ধরে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আজ শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে করে জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বিশেষ করে চেঙ্গী, মাইনী ও রামগড়ের ফেনী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাহাড়ধস ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

চেঙ্গী নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় খাগড়াছড়ি শহরের পাশ ঘেঁষে থাকা কোরবানির গরুর অস্থায়ী বাজারটি এখন পানির নিচে। এতে করে গরু বিক্রেতা ও ক্রেতাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। নদীর পানি আশপাশের নিচু এলাকাগুলোতেও প্রবেশ করতে শুরু করেছে, ফলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এদিকে পাহাড়ঘেঁষা বসতবাড়ি ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের পাহাড়ধস ও বন্যার ঝুঁকির মুখে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়েà¦