বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


নবাবগঞ্জে  নতুন জামা কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর

দিনাজপুর জেলার নবাবগঞ্জে ঈদ উপলক্ষে  নতুন জামা কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস নিয়ে সুমাইয়া আক্তার নিলা (১২) নামে এক শিশু  আত্মহত্যা করেছে।  

শুক্রবার (৩০ মে) সন্ধা সাড়ে ৭ টায়   উপজেলার জয়পুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার নিলা জামালপুর গ্রামের করিম উদ্দিনের  ছোট মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়,   সুমাইয়ার  বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে বাড়িতে থাকেন সবসময়।  সুমাইয়া দু'ভাই ও দু'বোনের মধ্যে সবার ছোট,সুমাইয়া  কোরবানির ঈদের জন্য  বড় ভাইদের  নিকট নতুন কাপড়ের বায়না ধরেন। তার দু'ভাই ঢাকা ও চট্টগ্রামে কাজ করে, বেতন পেয়ে ঈদের পরে নত