|| খালিদ হাসান বিন শহীদ ( ঝিনাইদহ প্রতিনিধি ) ||
ঝিনাইদহের শৈলকূপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা শহরের হাসপাতাল মসজিদে বুধবার সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঝিনাইদহ শাখার সহ-সভাপতি মুফতি নাজমুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
