আগামী ৮ নভেম্বর, শনিবার জামালপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও মহাসম্মেলন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বর্তমানে তার প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী পূর্ণ করেছে।
প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ আব্দুস সালাম বলেন, মাদ্রাসাটি ১৯৭৫ সালে মাওলানা ইউনুস আলী ও তৎকালীন মুরব্বিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সূচনালগ্ন থেকে এটি দেওয়ানগঞ্জ থানায় তালীম ও তারবিয়তের আলো জ্বেলে রেখেছে।
তিনি আরও জানান, বর্তমানে মাদ্রাসাটি ৫০ বছরে পদার্পণ করেছে এবং এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্