মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু উত্তর থানার সামনে তিনটি বাস, জিপ, প্রাইভেটকার ও অটোরিক্সার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
আজ ( শুক্রবার ১১ জুলাই ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখি ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর একটি জিপ ও দুটি বাসকে ধাক্বা দেয়। ইমাদ পরিবহনের ধাক্কা লেগে ইলিশ পরিবহনের একটি বাস উঠে পড়ে একটি অটোরিকশার উপর।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে à