বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


জুলাই অভ্যুত্থনে আহতদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

২০২৪ সালের আলোচিত জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালু করেছে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’ এবং বেসরকারি মানসিক স্বাস্থ্য সংস্থা LifeWave। রোববার (১৩ জুলাই ২০২৫) এক যৌথ বিবৃতিতে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

এ উদ্যোগের আওতায় অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থী ও সাধারণ আন্দোলনকারীরা নিবন্ধনের মাধ্যমে Project MindRestore নামক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রোগ্রামে অংশ নিতে পারবেন। সেবা গ্রহণের জন্য নিবন্ধন লিংক প্রকাশ করা হয়েছে: https://tinyurl.com/julyahoto।