বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সকাল ৭টায় তাকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। সাতদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলেও জানিয়েছে সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমীরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।